২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কলেজের মাঠে শুক্রবার থেকে বসবে বাজার

নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে চট্টগ্রামের চকবাজারের কাঁচা বাজার বসবে প্যারেড মাঠে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 07:42 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

নগরীর চট্টগ্রাম কলেজ মাঠটি প্যারেড মাঠ হিসেবে পরিচিত।

শুক্রবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চকবাজারের সবজি, মাছ ও মাংসের দোকানীরা সেখানে বেচাকেনা করবেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) রাইসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম এড়ানোর জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

“চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষের সাথে আলাপের পর সেখানে দোকান তৈরির কাজ হয়েছে। শুক্রবার থেকে ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে সেখান থেকে বাজার করতে পারবেন।”

এই প্রথম নগরীতে কোনো বাজার সরিয়ে খোলা মাঠে নেওয়া হচ্ছে।

ইতোমধ্যে সেখানে অস্থায়ী ভিত্তিতে ১০৬টি দোকান তৈরি করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার রাইসুল।

এর আগে হাটহাজারী উপজেলা সদরের সবজি বাজার স্থানীয় পার্বতী স্কুল মাঠে সরিয়ে নেওয়া হয়েছিল। পরবর্তীতে উপজেলার প্রত্যেকটি সবজি বাজার স্থানীয় স্কুল মাঠে বসানোর নির্দেশনা দেয় উপজেলা প্রশাসন।

পুরনো খবর:

দূরত্বের জন্য জায়গা দরকার, তাই বাজার বসল স্কুল মাঠে