২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেলে মুজিব ও মুক্তিযুদ্ধ কর্নার

মুজিব শতবর্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2020, 10:00 PM

Updated : 10 Oct 2022, 07:03 PM

মঙ্গলবার চট্টগ্রামের ফৌজদারহাটে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুজিববর্ষের প্রথম দিনে নানা কর্মসূচি পালন করা হয়।

এদিন জাতীয় পতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

এরপর ক্যাম্পাসে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। সেখানে বকুল ফুলের চারাও রোপণ করা হয়।

পরে লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।

এসময় উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান বলেন,  “মুজিববর্ষে শুধু উদযাপন নয়, হৃদয়ে বঙ্গবন্ধুর দর্শন-চেতনার ব্যাপকতাকে লালন করতে হবে। মুজিববর্ষে আমরা সবাই নিজেদের দায়িত্বের প্রতি আরো সচেতন হবো এই হোক অঙ্গীকার।”

এসময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরিন, বিআইটিআইডির পরিচালক ডা. এম এ হাছান, পরিচালক (অর্থ ও হিসাব) মো. মাসুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী ফরহাম রশিদ, উপ-সহকারী প্রকৌশলী কাজী মুসফিকুস সালেহীন প্রমুখ।