২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: চবি বন্ধ ৯ এপ্রিল পর্যন্ত

নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2020, 07:26 PM

Updated : 08 Apr 2022, 12:29 AM

ভাইরাস আতঙ্কে শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নেওয়ার পর সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় ক্লাস ও পরীক্ষা ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল  পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।

একই সাথে ১৮ মার্চ বেলা ২টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে উপচার্যের সভাকক্ষে সিন্ডিকেটের জরুরী সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান প্রক্টর এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকারে ধারণ করার পরিস্থিতি বিবেচনায় সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

“একই সাথে ১৮ মার্চ বেলা ২টার মধ্যে সকল আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও করোনাভাইরাস নিয়ে গবেষণাণাকারীরা এ ছুটির আওতামুক্ত থাকবে।"

তাছাড়া আগামী ২৯ মার্চ হতে ২ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফি বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রক্টর মনিরুল।

প্রক্টর জানিয়েছেন, ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চবির শাটল চলাচলও বন্ধ থাকবে।