২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির হল থেকে বেরোল দা, রড, লাঠি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুর রব হলে তল্লাশী চালিয়ে বেশকিছু ‘দেশি অস্ত্র’ উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2020, 02:37 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

বুধবার সকালে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন প্রক্টর এস এম মনিরুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকালে শহীদ আব্দুর রব হলে তল্লাশী চালানো হয়েছে।

“এসময় নয়টি রামদা, সাতটি লোহার পাইপ, রড ও লাঠিসোটা এবং কয়েক বস্তা পাথর উদ্ধার করা হয়েছে।”

অভিযানে কয়েকজন অছাত্রকে আটক করা হলেও ‘হলে অবস্থান করতে পারবে না’ এমন মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান প্রক্টর।

হলগুলোতে বহিরাগত পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।