২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাদকের মামলায় দণ্ডিত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2020, 05:52 PM

Updated : 08 Apr 2022, 12:26 AM

গ্রেপ্তার সেলিম (৩০) নগরীর মাদক আস্তানা খ্যাত বিলুপ্ত ‘বরিশাল কলোনীতে’ মাদকের কারবার করতেন।

শুক্রবার সকালে নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২০১১ সালে ৩৯০ বোতল ফেনসিডিলসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সেলিমকে গ্রেপ্তার করলেও পরে তিনি জামিনে বের হন।

“এঘটনায় ডবলমুরিং থানার মামলায় গত বছর জুলাইয়ে তার যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এর পর থেকে পলাতক ছিলেন সেলিম।”

এছাড়াও ২০১০ সালে অপর এক মামলায় তার ছয় মাসের সাজা হয়েছিল বলে এ পুলিশ কর্মকর্তা জানান।