২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় ছুরিকাঘাতে দিনমজুর নিহত

চট্টগ্রামের পটিয়া উপজেলার মধ্যম গোবিন্দরখিল গ্রামে ছুরিকাঘাতে এক দিনমজুর নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2020, 12:25 AM

Updated : 18 Aug 2022, 02:38 PM

মঙ্গলবার রাত ৯টার দিকে মো. জসিম (২৫) নিহত হন, তিনি স্থানীয় রাকিব হোসেনের ছেলে। 

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় জীবন নামের এক যুবকের কাছে সাথে তর্কাতর্কির জের ধরে এ ঘটনা ঘটেছে। 

“জীবন ও নিহত জসিম দুজনই দিনমজুরি করে। জসিমের কাছ থেকে জীবন দেড়শ টাকা ধার নিয়েছিল। রাতে গ্রামের এক চায়ের দোকানে থাকা অবস্থায় জসিম সেই টাকা ফেরত চায়। টাকা না দিতে পারলে জীবনের মোবাইল সেটটি দিয়ে দিতে বলে। এ নিয়ে কথা কাটাকাটি হয়।”

ওসি বোরহান জানান, এর কিছুক্ষণ পর চা দোকানের অদূরে গ্রামের রাস্তার মাথায় ছিলেন জসিম। সেখানে গিয়ে জসিমের উপর হামলা চালায় জীবন ও তার ভাই ইমন।

পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত জসিমকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে পুলিশ সেখানে গেলেও জীবন ও ইমন পালিয়ে যান।