২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে বসত ঘর

চট্টগ্রামের বলিরহাটে আগুনে পুড়ে গেছে দুটি বসত ঘর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2020, 11:32 AM

Updated : 18 Aug 2022, 02:38 PM

মঙ্গলবার ভোরে বাকলিয়া থানার বলিরহাটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহামেদ জানান, ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট স্টেশনের দুটি গাড়ি গিয়ে সাড়ে ৫টার দিকে আগুন নেভায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এ আগুনে অন্তত তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান তিনি।