পটিয়ায় আগুনে পুড়েছে তিন বসত ঘর
চট্টগ্রামের পটিয়ায় আগুনে পুড়েছে তিনটি বসত ঘর।
বুধবার রাতে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের হাতিরঘোনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে ৯৯৯-এ সংবাদ পেয়ে পটিয়া ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নেভায়।
আগুনে দুটি দুইতলা ও একটি একতলা মাটির ঘর পুড়ে অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
কেরোসিন তেলের বাতি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিসের ধারণা বলে জানান সোমেন।
