সিআইইউর স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা সোমবার
চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) ২০২০ সালের স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা সোমবার অনুষ্ঠিত হবে।
সোমবার সকাল ১০টা থেকে নগরীর জামাল খান ক্যাম্পাসে পরীক্ষাটি হবে।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অব ল প্রোগ্রামের অধীনে বিভিন্ন বিষয়ে ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের টেলিফোন নম্বরে ০৩১-৬১১২৬২, ৬৩৬৪৮৪ ও ৬২২৯৪৬, ০১৯৪৬৯৭৩৭৭৮ ফোন করে এবং ওয়েবসাইটে পরীক্ষার বিস্তারিত জানা যাবে।
