২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঘুষ নিতে গিয়ে আটক সরকারি কর্মকর্তা

আগে থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাতা ফাঁদে ঘুষের টাকাসহ ধরা পড়েছেন আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক কার্যালয়ের এক কর্মকর্তা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2019, 08:03 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

মঙ্গলবার বিকালে বন্দর নগবীর আগ্রাবাদের সরকারি কার্যভবন-১ এর তৃতীয় তলায় আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটক আল মাহমুদ হোসেন ওই কার্যালয়ের সহকারী নিয়ন্ত্রক।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক রতন কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদক কার্যালয়ে তার বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ জমা পড়েছিল। 

“সে ভিত্তিতে বিকালে আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ে ফাঁদ পাতে দুদক কর্মকর্তারা।”

পরে এক ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আল মাহমুদ হোসেনকে আটক করা হয় বলে জানান তিনি।