পটিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া ক্রসিংয়ে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনায় নিহত পিকআপ চালক জামাল উদ্দিন (৩০) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার শাহ আলমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া জানান, সকালে পটিয়া ভেল্লাপাড়া ক্রসিংয়ে শ্যামলী পরিবহন এবং একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
গুরুতর আহত সাতজনকে চমেক হাসপাতালে আনলে জামালকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন-সাইফুল (২৬), জইসান (২২), তুষার (৩৩), ঝুমুর (২২), মো সাইফুল (২৫) ও বাদশা মিয়া (২৪)। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
