চট্টগ্রামে বাসের ধাক্কায় মিস্ত্রির মৃত্যু
চট্টগ্রামের হালিশহর বৌবাজার এলাকায় বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত মোহাম্মদ রাকিব (৩০) ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের মিস্ত্রি। তিনি চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ খাজার ছেলে।
সোমবার সন্ধ্যায় গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে বৌবাজার এলাকায় একটি পিকআপের পাশে রাকিব দাঁড়িয়ে ছিল। এসময় একটি বাস ধাক্কা দিলে রাকিব গুরুতর আহত হয়।
