চট্টগ্রামে ইডিইউতে আমদানি-রপ্তানি বাণিজ্য বিষয়ে কর্মশালা
চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) আমদানি-রপ্তানি বাণিজ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনবার ইডিইউ’র সেন্টার ফর প্রফেশনাল ডেভলপমেন্ট অ্যান্ড চেইঞ্জ (সিপিডিসি) এর আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয় খুলশী ক্যাম্পাসে।
কর্মশালা পরিচালনা করেন কনসর্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রির হেড অব প্ল্যান্ট এস এম আশরাফুর রহমান এবং ইডিইউ’র স্কুল অব বিজনেসের সহকারী অধ্যাপক রবিউল হোসেন দোভাষ।
‘প্রফেশনাল সার্টিফিকেট ইন ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড এভিয়েশন লজিস্টিকস’ শীর্ষক এ কর্মশালায় সিএন্ডএফ ও শিপিং এজেন্সি, ফ্রেইড ফরোয়ার্ডিং কোম্পানিতে কর্মরত, সাপ্লাই চেইন বিষয়ে আগ্রহী এবং এমবিএ শিক্ষার্থীরা অংশ নেন।
ইডিইউ’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, “এই ধরনের কোর্স চট্টগ্রামে প্রথম আমরাই চালু করেছি।
“চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী এবং শিপিং সংস্থাগুলো প্রধানত এই অঞ্চলে স্থাপিত হওয়ায় আমরা অনুভব করেছি যে, এই কোর্সটি অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক লজিস্টিকের প্রাথমিক ধারণা তৈরি করতে এবং এই ক্ষেত্রে
তাদের ক্যারিয়ার শুরু করতে সহায়তা করবে।”
কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইডিইউর প্রভাষক ওয়াহিদুল ইসলাম ও সহকারী রেজিস্ট্রার হাসানুল বান্না।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট হস্তান্তর করেন ইডিইউর স্কুল অব বিজনেসের সহযোগী ডিন ড. মুহাম্মদ রকিবুল কবির।
