২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আনার পথে ২৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২৬ হাজার ২৫০টি ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2019, 10:32 PM

Updated : 18 Aug 2022, 06:01 PM

শুক্রবার রাতে নগরীর নতুন চান্দগাঁও মোড়ে ইয়াবা উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- মো. আরিফ (২৬) , মো. ইভান (৩৮) ও মো. আলমগীর (৩১)।

“তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেট কারটি তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে রাখা ইয়াবাগুলো জব্দ করা হয়,” বলেন মাহমুদুল হাসান।