২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়ল শুঁটকি ব্যবসায়ী সমিতির কার্যালয়

চট্টগ্রামের আছাদগঞ্জে শুঁটকি ব্যবসায়ী সমিতির কার্যালয় আগুনে পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2019, 10:21 AM

Updated : 18 Aug 2022, 05:59 PM

লামার বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জাকির হোসেন জানান, রোববার সকাল ৭টার দিকে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আছাদগঞ্জ শুঁটকিপল্লীর একটি ভবনে আগুন লাগে।

লামার বাজার ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ওই পাঁচতলা ভবনের তিনতলায় শুঁটকি ব্যবসায়ী সমিতির কার্যালয় পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জাকির হোসেন জানান।