প্রি-পেইড মিটার বসাবে চট্টগ্রাম ওয়াসা
চট্টগ্রাম ওয়াসা পানির প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার চট্টগ্রাম ওয়াসার ৫৩তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান চিফ রেভেনিউ অফিসার মাহমুদুল হক।
সভায় বোর্ড সদস্য বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসনি কাজী ওয়াসার চলমান মিটারগুলো প্রি-পেইড করার প্রস্তাব করেন।
মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন সদস্যের প্রস্তাবের প্রেক্ষিতে সভায় সিদ্ধান্ত হয় ওয়াসার মিটার প্রি-পেইড করার।
“এটি একদম প্রাথমিক অবস্থায়। মাত্র সিদ্ধান্ত হয়েছে এবং শুরুর দিকে কয়েকটি ওয়ার্ডে পাইলট প্রকল্পের ভিত্তিতে এটি চালু হবে।”
চট্টগ্রাম ওয়াসায় গ্রাহক রয়েছে ৬৬ হাজারের মতো।
