২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ারার বিলে নারীর লাশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক নারীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2019, 01:45 PM

Updated : 08 Apr 2022, 04:32 PM

সোমাবার সকালে উপজেলার বরুমছড়া এলাকার একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আনুমানিক ২০ বছর বয়সী নারীর পরনে রয়েছে সাদা কামিজ, লাল সালোয়ার।

ওই নারীর পরিচয় খোঁজা হচ্ছে বলে জানান ওসি দুলাল।