২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৬-৩১ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে ২৬ অক্টোবর। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2019, 06:53 PM

Updated : 18 Aug 2022, 05:34 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত উপাচার্য শিরীণ আখতারের সভাপতিত্বে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিষয়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্যের দপ্তরে ডিনবৃন্দের সর্বসম্মতিক্রমে ২৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“ভর্তি পরীক্ষা বিষয়ে বিস্তারিত সূচি পরে জানানো হবে।”

সভায় বিভিন্ন অনুষদের ডিন, আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক জনাব মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী এবং ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোসাইন উপস্থিত ছিলেন।