২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী মৃত্তিকা বিজ্ঞান বিভাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেষ হলো তৃতীয় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2019, 10:07 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

সোমবার চবির কেন্দ্রীয় লাইব্রেরির অডিটোরিয়ামে  চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অফ ডিবেট (সিইউএসডি) আয়োজিত আন্তঃবিভাগ বির্তক প্রতিযোগিতা ২০১৯ এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চবির সমাজ বিজ্ঞান অনুষদে এই প্রতিযোগিতা শুরু হয় গত ২৮ জুন।  

এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের মোট ২২টি দল অংশ নেয়।

প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে চবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগ।

চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবির দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ড. শিরিন আখতার।

তনু শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত উপস্থিত ছিলেন চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খ. আলী আর রাজী, সিইউএসডির সাবেক সভাপতি শেখ রাইসুল ইসলাম, সানজানা হক মিফতা এবং বর্তমান সভাপতি অভিষেক দত্ত।