রাউজানে অটোরিকশা-পিক আপ সংঘর্ষে একজন নিহত
চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশা ও পিক আপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
শনিবার সকালে নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ননা বড়ুয়া রাউজান সদর ইউনিয়নের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
আহত আরমান, শিপংকর, ননা বড়ুয়ার ছেলে রাজন বড়ুয়া ও ছন্দা দে’কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনায় গুরুতর আহত ননা বড়ুয়াকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
