চবি উপাচার্যের দায়িত্বে শিরীণ আখতার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে উপ-উপাচার্য শিরীণ আখতারকে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজের ধারাবাহিকতার স্বার্থে উপাচার্য পদে নিয়োগ না হওয়া পর্যন্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
বর্তমান উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর দায়িত্বের মেয়াদ শনিবার শেষ হচ্ছে।
