ক্রেতা সেজে বিপণি বিতানে চুরি, ৫ জন আটক
চট্টগ্রামে এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে তারা ক্রেতা সেজে বিভিন্ন বিপণি বিতানে চুরি করেন।
নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করে বেশ কিছু মালামাল উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন - তাছলিমা বেগম (৫৫), আবুল বশর (৩২), মো. আরিফ হোসেন ওরফে আরিফ (৩২), মো. শাহীন (৩৬) এবং বাচ্চু মিয়া প্রকাশ বাচাইয়া (৩২)।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতুর উত্তর পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি বলেন, “তারা জহুর হকার্স মার্কেট, তামাককুন্ডী লেইন, রিয়াজ উদ্দিন বাজার, নিউ মার্কেট, টেরি বাজার এবং সানমার ওশান সিটিসহ ক্রেতাসমাগম যেসব মার্কেটে বেশি ঘুরে বেড়ায়।”
যে দোকানে ক্রেতা বেশি সেখানে বিক্রেতার মনোযোগ অনুসরণ করে এই দল থেকে একজন নারী হ কমপক্ষে তিনজন সেখানে প্রবেশ করে।
ওসি নেজাম বলেন, “তিনজন মিলে কাপড় দেখার ভান করে বিভিন্ন ধরনের কাপড় বের করতে বলেন বিক্রেতাকে।
“বিক্রেতা কাপড় বের করার ফাঁকে বোরকা পরা নারী কৌশলে কয়েকটি বোরকার ভেতরে ঢুকিয়ে নেন।”
এভাবে তারা চট্টগ্রাম নগরী ছাড়াও পটিয়া, বোয়ালখালী, লোহাগাড়া, সাতকানিয়াসহ বিভিন্ন উপজেলার মার্কেটেও চুরি করেন বলে জানিয়েছে পুলিশ।
