২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের টিকেট ‘কালোবাজারিতে’ গ্রেপ্তার ২

দুটি আন্তঃনগর ট্রেনের ১৮টি টিকেটসহ চট্টগ্রাম রেল স্টেশন থেকে দুই ‘কালোবাজারিকে’ গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2019, 11:47 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রেলস্টেশনের সামনে টিকেট বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে আরএনবি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক আমান উল্লাহ জানান।

গ্রেপ্তার দুইজন হলেন- আতিকুল ইসলাম (২৩) ও শামসুল ইসলাম খান (২৯)। তাদের বাড়ি নেত্রকোণা জেলায়।

তাদের কাছ থেকে চট্টগ্রাম-ঢাকা রুটের চট্টলা এক্সপ্রেসের একটি এবং চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেসের ১৭টি টিকেট পাওয়া গেছে।

আমান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, “দুইজনই পেশাদার টিকেট কালোবাজরি। তারা কাউন্টার থেকে ঈদের অগ্রিম টিকেট সংগ্রহ করে সেগুলো বেশি দামে বিক্রির চেষ্টা করছিল।”