২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে বাসচাপায় নারীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2019, 12:58 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মিরসরাই ফায়ার সার্ভিসের পরিদর্শক রবিউল আজম।  

নিহত সেতারা আক্তার (৩২) মিরসরাই উপজেলার পদুয়া বাজার এলাকার শাহ আলম ভূঁইয়ার স্ত্রী।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রবিউল জানান, চট্টগ্রাম থেকে ফেনীমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস এক পথচারীকে রক্ষা করতে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।

এসময় বানের নিচে পড়ে পথচারী সেতারা ঘটনাস্থলেই মারা যান বলে জানান তিনি।

এ ঘটনায় কয়েকজন বাসযাত্রী সামান্য আহত হয়েছেন।