২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2019, 10:29 AM

Updated : 18 Aug 2022, 05:14 PM

রোববার ভোর রাতে বাঁশখালী  উপজেলার ছোট ছনুয়া পুঁইছড়ি এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব- ৭ এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) মাশকুর রহমানের ভাষ্য।

তিনি বলছেন, নিহত মো. বাহাদুরের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র, খুন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাশকুর বলেন, র‌্যাব-৭ এর একটি টহল দল রাতে ছোট ছনুয়া এলাকায় অভিযানে যায়।

“এ সময় সেখানে থাকা একদল লোক র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি করে। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় “

পরে স্থানীয়রা নিহত ব্যক্তিকে বাহাদুর হিসেবে শনাক্ত করে জানিয়ে র‌্যাব কর্মকর্তা মাশকুর বলেন, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।