যৌতুকের মামলায় পলাতক দুই স্বামীর সাজার রায়
চট্টগ্রামে যৌতুক দাবির ঘটনায় দুই নারীর করা মামলায় তাদের স্বামীদের কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মশিউর রহমান খান মঙ্গলবার ওই দুই মামলায় রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী গ্রামের মো. ইসহাক এবং একই উপজেলার বরুমছড়া এলাকার মো. ইদ্রিস। তারা দুজনই পলাতক।
অন্য মামলায় দুই লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ প্রমাণিত হওয়ায় ইদ্রিসকে দুই বছরের সাজা এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রথম ঘটনাটি ২০০৯ সালের; ইসহাকের স্ত্রী সেকু আক্তার বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলায় ২০১০ সালের ১৩ জুন অভিযোগপত্র দেওয়া হয়।
আর দ্বিতীয় ঘটনাটি ২০১২ সালের। ইদ্রিসের স্ত্রী রেহানা আক্তার বাদি হয়ে মামলাটি করেন। ওই মামলায় ২০১৩ সালের ১ সেপ্টেম্বর অভিযোগপত্র দেয় পুলিশ।
