২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইইউ ক্যাম্পাসে ওপেন ডে বুধবার

শিক্ষার্থীদের ভর্তি ও ক্যারিয়ার নিয়ে তথ্য সহায়তায় ‘ওপেন ডে’র আয়োজন করছে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2019, 10:52 PM

Updated : 18 Aug 2022, 05:08 PM

সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী বুধবার সকালে জামাল খান ক্যাম্পাসে সামার সেমিস্টারের ওপেন ডে উদ্বোধন করবেন।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনব্যাপী কর্মসূচিতে থাকছে স্পট অ্যাডমিশন, সেমিস্টার ফি ওয়েবার, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের সঙ্গে ক্যারিয়ার আড্ডা, ক্যাম্পাস চাকরির তথ্য, স্কলারশিপ, বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথশিক্ষা কার্যক্রমের নানান তথ্যসহ অনেক কিছু।

বর্তমানে সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব ল’র অধীনে রয়েছে একাধিক বিষয়।