চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু
চট্টগ্রামের ফকিরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত মো. ইসকান্দর (৩০) নগরীর উত্তর পতেঙ্গা শরীফ বাড়ির মো. লেদু মিয়ার ছেলে। তিনি কালুরঘাট এলাকার গাজী ওয়্যারস লিমিটেডে চাকরি করতেন।
বন্দর থানার এসআই দীপক দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বেলা দেড়টার দিকে বন্দরের চার নম্বর জেটি গেইট থেকে বের হওয়ার সময় একটি ট্রাক ইসকান্দরের মোটর সাইকেলে ধাক্কা দেয়।
“ওই ধাক্কায় তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন। ট্রাকটি আটক করা হলেও এর চালক এবং সহকারী পালিয়ে গেছে।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সোয়া ২টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইসকান্দরকে মৃত ঘোষণা করেন।
