শিকলবাহায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলী উপজেলার শিকলবাহায় এ ঘটনা ঘটে।
নিহত মিম (৩) শিকলবাহা এলাকায় আব্দুল আলিমের মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়িতে খেলার সময় মিম নিজেদের পুকুরে পড়ে যায় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।
পানিতে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
