২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা নিয়ে ধরা: একজনের ১০ বছর কারাদণ্ড

চট্টগ্রামে দশ হাজার নিয়ে আটকের ঘটনায় দায়ের হওয়া মামলায় এক ব্যক্তির দশ বছরের সাজার রায় হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2019, 06:46 PM

Updated : 18 Aug 2022, 05:07 PM

দণ্ডপ্রাপ্ত আলী হোসেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দুধ কুমড়া গ্রামের মৃত সফর মুল্লুকের ছেলে।

বৃহস্পতিবার চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক এবং বিশেষ জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম এ রায় দেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) ও ৯ (খ) ধারায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

“পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।”

আসামি আলী হোসেন জামিন নিয়ে পলাতক আছেন বলে জানান আইনজীবী জাহাঙ্গীর আলম।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে নগরীর ডবলমুরিং এলাকা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার হয় আলী হোসেন।