৫০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার
চট্টগ্রামে তিন রোহিঙ্গা যুবকের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
নগরীর কোতোয়ালী থানার ব্রিজ ঘাট এলাকা থেকে বুধবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি মোহাম্মদ মহসিন।
গ্রেপ্তার তিন রোহিঙ্গা যুবক আবু তাহের (২২), মো ইসমাইল (২৮) ও মো. মোবারক (২৮)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মহসিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ হাজার ইয়াবা।”
আরও ইয়াবা উদ্ধারে তাদের নিয়ে অভিযানে নেমেছে পুলিশ।
“অভিযান শেষে বিস্তারিত জানানো হবে,” বলেন ওসি।
