চট্টগ্রামে লায়ন্স ক্লাবের সম্মেলন শুক্রবার
চট্টগ্রামে লায়ন্স ক্লাবের দু্ই দিনের সম্মেলন শুরু হতে যাচ্ছে শুক্রবার থেকে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুক্রবার সকালে নগরীর টাইগারপাসে নেভী কনভেনশন সেন্টারে এ সম্মেলনের উদ্বোধন করবেন।
মঙ্গলবার নগরীর জাকির হোসেন রোডে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লায়ন্স জেলা গর্ভনর নাসির উদ্দিন চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, লায়ন্স ক্লাব সারা বিশ্বে বছরব্যাপী নানা সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
সম্মেলন উপলক্ষ্যে বুধবার বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এম এ মালেক, কামরুন মালেক, ডাঃ সুকান্ত ভট্টাচার্য, সাংবাদিক হাসান আকবর, এম ডি এম মহিউদ্দিন চৌধুরী।
