২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজান তাপ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

বয়লারে আগুন লাগায় চট্টগ্রামের রাউজান তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2019, 10:01 PM

Updated : 18 Aug 2022, 05:06 PM

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত পৌনে ৮টার দিকে ওই বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর ইউনিটের বয়লারে আগুন লাগে। 

রাঙ্গুনিয়া, কাপ্তাই, কালুরঘাট ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জসিম উদ্দীন বলেন, “আগুনের কারণে বয়লার ওভারহিটেড হয়ে গেছে। সেটা কমানোর কাজ চলছে।”

চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে এক নম্বর ইউনিটের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।  

পুরনো এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন ক্ষমতা একসময় ছিল ৪২০ মেগাওয়াট। কিন্তু এখন তা আড়াইশ মেগাওয়াটে নেমে এসেছে।