শাহ আমানতে ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার
চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে ওমানগামী এক যাত্রীকে ২ হাজার ৮৫০টি ইয়াবাসহ আটক করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরে ওই যাত্রীর ট্রলিব্যাগ স্ক্যানের সময় ইয়াবার অস্তিত্ব মেলে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আটক বিমানযাত্রীর নাম মোহাম্মদ শাহেদ (৩৪)। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
“ওই যাত্রী তার ট্রলি ব্যাগের লোহার হ্যান্ডলে বিশেষ কায়দায় এসব ইয়াবা গোপনে পাচারের চেষ্টা করছিল।”
এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হচ্ছে।
