২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ট্রাক থেকে ফেনসিডিল জব্দ, চালক আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক থেকে ৪৪২ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2019, 01:13 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

উপজেলার মহাদেবপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার ভোর রাতে ট্রাকটি আটক করা হয়। আটক করা হয়েছে ট্রাকচালক নজরুল ইসলামকে (৪৩)।

মাদারীপুরের শিবচরে নজরুলের বাড়ি হলেও থাকেন চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলাকায়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাশকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ তল্লাশী চৌকি বসানো হয় মহাদেবপুরে।

“সেখানে ট্রাকটি রেখে পালানোর সময় চালক নজরুলকে আটক করে ট্রাকে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা।

“পরে ট্রাকের একটি স্থানে বিশেষ কৌশলে রাখা ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।”

এএসপি মাশকুর জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মালামাল আনার কৌশলে ফেন্সিডিল নিয়ে আসতেন নজরুল। পরে সেগুলো নগরীর বিভিন্ন স্থানে সরবরাহ করতেন তিনি।