২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইডিইউ’র অ্যাডমিশন ফেয়ার ১০ এপ্রিল

চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) অ্যাডমিশন ফেয়ার অনুষ্ঠিত হবে আগামী ১০ এপ্রিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2019, 09:55 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

মঙ্গলবার ইডিইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী এ ফেয়ার হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের সামার সেমিস্টারে ভর্তি পরীক্ষার জন্য ফরম বিতরণ শুরু হয়েছে।

বিবিএ, এমবিএ, ইংরেজিতে অনার্স ও মাস্টার্স, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং ও ইলেক্ট্রিকাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ছাড়াও মাস্টার্স অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা খুলশীর পূর্ব নাসিরাবাদে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে এসে অথবা ওয়েবসাইট থেকে ফরম নিতে পারবে।

১০ এপ্রিল হতে যাওয়া সামার সেমিস্টারের অ্যাডমিশন ফেয়ারে ভর্তির যাবতীয় তথ্য ছাড়াও থাকছে স্পট অ্যাডমিশন, স্কলারশিপ, ক্যাম্পাস জব, ক্যারিয়ার প্লেসমেন্ট সেল, আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার হায়ার এডুকেশন বিষয়ক নানা তথ্য তুলে ধরার জন্য আলাদা স্টল, ভর্তির উপর বিভিন্ন হারে ছাড় ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথশিক্ষা কার্যক্রমের নানান তথ্য।

আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।