২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দূষণ: পঞ্চম দফা জরিমানার কবলে সিএসএস করপোরেশন

বায়ু দূষণের অপরাধে চট্টগ্রামের নাসিরবাদ শিল্প এলাকার একটি বিলেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে পঞ্চমবারের মত জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2019, 06:48 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

সোমবার সিএসএস করপোরেশন বিডি লিমিটেড নামের কারখানাটিকে জরিমানা করার পাশাপাশি এটিপি স্থাপনেও সময় বেঁধে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর অঞ্চলের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক সোমবার এ বিষয়ে শুনানি করে আদেশ দেন।

অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতি বছর কারখানাটি পরিদর্শন করে জরিমানা করা হয়। এখানে স্ক্র্যাপ লোহা গলিয়ে বিলেট তৈরি করা হয়।

“সবশেষ ২৮ মার্চ কারখানাটি পরিদর্শনে গেলে দেখা যায়, এর এটিপি কার্যকর নেই এমনকি সাকশান হুডও কাজ করছিল না। চারপাশে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল।”

তিনি বলেন, বায়ু দূষণ করায় তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৩০ জুনের মধ্যে এটিপি স্থাপনের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।