২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু

নগরীর বহদ্দারহাট এবং সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2019, 06:39 PM

Updated : 18 Aug 2022, 04:58 PM

মঙ্গলবার দুপুর দুইটার দিকে নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার মেরন সান স্কুলের সামনে প্রাইভেট কারের চাপায় গুরুতর আহত হয় শিশু হিরা মনি (৩)।

সে স্থানীয় মাইজ্জ্যা মিয়া কলোনির বাসিন্দা মো. ইউসুফের সন্তান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিরা মনিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ভাটিয়ারি বিএম গেট এলাকায় বাসচাপায় মারা গেছেন রিকশাচালক মো. শিপন (৩৫)।

তিনি সন্দ্বীপ উপজেলার দাউরিয়া এলাকার ফখরুল ইসলামের ছেলে।

এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বিএম গেট বড় পুকুর এলাকায় চয়েস পরিবহনের একটি বাস শিপনকে চাপা দেয়।

বিকাল পৌনে চারটার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।