২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় তরুণী নিহত

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ এলাকায় ডেমু ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন এক তরুণী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2019, 07:29 PM

Updated : 08 Apr 2022, 03:54 PM

বুধবার সকালে আকবর শাহ থানাধীন সিটি গেইট রেল গেইটের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম জিআরপি থানার ওসি মোস্তাফিজ ভুইয়া।

নিহত শারমিন আক্তার (১৮) আকবর শাহ থানাধীন শাপলা কলোনি এলাকার মো. সেলিমের মেয়ে।

ওসি মোস্তাফিজ ভুইয়া জানান, রেল লাইন পার হওয়ার সময় ডেমু ট্রেনের ধাক্কায় ওই তরুণী গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।