২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা শামসুল ইসলাম জামিনে মুক্ত

জামায়াতে ইসলামী নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2019, 02:50 PM

Updated : 08 Apr 2022, 03:55 PM

ভাংচুর ও নাশকতার এক মামলায় আদালতে আত্মসমর্পণ করলে গতবছর সেপ্টেম্বরে তাকে কারাগারে পাঠিয়েছিল আদালত।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন জানান, শামসুল ইসলামের জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর মঙ্গলবার বিকালে তাকে মুক্তি দেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির শামসুল ইসলাম ২০০৮ সালের নির্বাচনে সাতকানিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় গত ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচনে তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।