২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাজতির মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মাদক মামলার এক আসামি অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2019, 06:29 PM

Updated : 18 Aug 2022, 04:55 PM

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মোহাম্মদ সবুজ (২১) নামে ওই আসামির মৃত্যু হয় বলে জানান সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

সবুজ কুমিল্লার মুরাদনগর এলাকার মো. আবুল হোসেনের পুত্র।

এএসআই আলাউদ্দিন জানান, বুকে ব্যথা অনুভবের পর সবুজকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সবুজ নগরীর ইপিজেড থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।