২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ছাত্রলীগ নেতা সোহেল হত্যায় আরেকজন গ্রেপ্তার

সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2019, 01:36 AM

Updated : 08 Apr 2022, 03:45 PM

বৃহস্পতিবার গভীর রাতে নগরীর সিটি গেইট এলাকা থেকে মোহাম্মদ দিদার ওরফে টেডি দিদারকে (৩৫) গ্রেপ্তার করা হয় বলে ডবলমুরিং থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম জানান।

তাকে নিয়ে এ মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হল। দিদারের বাড়ি নগরীর পাহাড়তলী এলাকায়।

ওসি বলেন, “সোহেলকে ছুরিকাঘাত করার ঘটনায় জড়িত ছিলেন দিদার।”