২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইইউ স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা শনিবার

স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করেছে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2019, 10:14 PM

Updated : 18 Aug 2022, 04:38 PM

সিআইইউ’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে।

এতে বলা হয়, যেসব শিক্ষার্থী এসএসসি, এইচএসসি ও সমমানের দুই পরীক্ষায় ভালো ফলাফল করেছে কিংবা যারা ভর্তির পর সেমিস্টারগুলোতে ভালো ফলাফল করবে তাদের জন্য রয়েছে বিভিন্ন স্কলারশিপ সুবিধা।

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সিআইইউর নিজস্ব ওয়েবসাইটে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সিআইইউতে রয়েছে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এবং স্কুল অব ল প্রোগ্রামের অধীনে একাধিক বিষয়।