২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এলডিপির দুই নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে নাশকতার মামলায় এলডিপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2018, 09:00 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

চন্দনাইশ উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-১৪ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এলডিপি সভাপতি অলি আহমেদ। তার প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ নজরুল ইসলাম।

শনিবার বিকেলে চন্দনাইশ পৌর সদরের সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড এলাকা থেকে আইয়ুব ‍কুতুবী ও গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয় বলে চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তী জানান।

এদের মধ্যে আইয়ুব কুতুবী উপজেলা এলডিপির সহ-সভাপতি এবং চন্দনাইশ পৌর সদরের সাবেক মেয়র। আর গিয়াস উদ্দিন পৌরসভা এলডিপির সাংগঠনিক সম্পাদক।

ওসি কেশব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইয়ুব কুতুবী ও গিয়াস উদ্দিনের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলাসহ কয়েকটি মামলা আছে। আইয়ুব কুতুবী সম্প্রতি বিদেশ থেকে দেশে এসেছেন।

পুরনো খবর:

সাতকানিয়ায় হামলায় অলির ছেলে আহত