নৌকার পক্ষে গণজোয়ার: হাছান মাহমুদ
নৌকার পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে নৌকার পক্ষে চলচ্চিত্র ও নাটকের শিল্পীদের প্রচার শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন।
হাছান মাহমুদ বলেন, “সত্তরের নির্বাচনে কবি-সাহিত্যিক-শিল্পী সবাই নৌকার পক্ষে সারাদেশে প্রচারণায় নেমেছিলেন। এবারও তাই হয়েছে।
“ঢাকা থেকে যাত্রা শুরু করে শিল্পীরা ফেনী-কুমিল্লা হয়ে চট্টগ্রামে এসে পৌঁছেছেন। বাস্তবিকভাবেই এবার নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।”
এর প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, “নির্বাচন কমিশন গঠনের প্রথম দিন থেকেই তারা অভিযোগ শুরু করেছেন। তারা সকালে এক অভিযোগ আর বিকেলে এক অভিযোগ করেন।
“তারা বলছে, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আর বাস্তবতা হলো তাদের হামলায় আমাদের তিনজন নেতাকর্মী নিহত হয়েছেন। গতকাল চকরিয়ার আমাদের প্রচারণার গাড়ি পুড়িয়ে দিয়েছে।”
“আসল কথা হলো জনগণ তাদের প্রত্যাখান করেছে এটা বুঝতে পেরে এ কাজ করছে। আর এসব বলছে। নাচতে না জানলে উঠান বাঁকা,” বলেন তিনি।
