২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইইউতে চালু হল দুই ল্যাব

চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) চালু হল ইলেক্ট্রনিকস ল্যাব ও মাল্টিমিডিয়া অ্যান্ড নেটওয়ার্কিং ল্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2018, 09:11 PM

Updated : 19 Aug 2022, 02:55 PM

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী বৃহস্পতিবার ল্যাব দুটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, “আমি শিক্ষার্থীদের আনন্দ দেখে ভীষণ গর্বিত। আশা করব ল্যাব দুটি তাদের গবেষণা, পড়ালেখার মান ও দক্ষতা বৃদ্ধি করবে।”

বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক মো. রেজাউল হক খান বলেন, এই দুই ল্যাবে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে, যা দেশের অনেক বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে নেই।

অনুষ্ঠানে জানানো হয়, ল্যাব দুটিতে আছে ৭৯ ইঞ্চির ইন্টারেকটিভ স্মার্ট বোর্ড, নেটওয়ার্ক সুবিধা যুক্ত মাল্টিমিডিয়া প্রজেক্টর, অ্যাপলের নতুন মডেলের ম্যাক কম্পিউটার, এইট জেনারেশনের প্রসেসর সমৃদ্ধ নতুন ব্র্যান্ড কম্পিউটার, ডিজিটাল অসিসলোস্কোপ, ডিজিটাল ট্রেইনার বোর্ড, মনিটর, অত্যাধুনিক স্ক্যানার এবং সাউন্ড সিস্টেমসহ বেশকিছু যন্ত্রপাতি।

অন্যদের মধ্যে সিআইইউ’র স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আসিফ ইকবাল, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, সিআইটিএস শাখার উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী, অ্যাডমিন শাখার উপ-পরিচালক কুমার দোয়েল দে, লাইব্রেরিয়ান মো. জিল্লুর রহমান, সহকারী পরিচালক আবু নাঈম মো. জসিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।