২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চান্দগাঁওয়ে আগুনে পুড়েছে আধাপাকা ঘর

নগরীর চান্দগাঁও এলাকার পাঠনিয়া গোদা এলাকায় আগুনে পুড়ে গেছে পাঁচটি আধাপাকা ঘর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2018, 02:26 PM

Updated : 19 Aug 2022, 02:52 PM

শনিবার গভীর রাতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় ভোর পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ।

আগুনে পাঁচটি ঘরের তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।