২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশা ও ‘চাঁদের গাড়ির’ সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা ও ‘চাঁদের গাড়ির’ মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2018, 01:07 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

নিহত রুহুল আমিন (৩৫) বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বরঘোনার বাসিন্দা।

মঙ্গলবার সকালে উপজেলার বরুমছড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রুহল আমিন অটোরিকশা করে বাঁশখালী থেকে আনোয়ারার দিকে আসছিলেন। আর পোশাক শ্রমিক বহনকারী একটি ‘চাঁদের গাড়ি’ বরুমছড়া রাস্তা দিয়ে মূল সড়কে উঠছিল।

“এসময় ‘চাঁদের গাড়ি’ অটোরিকশাকে ধাক্কা দিলে চালকের ডান দিকে বসা রুহুল আমিন গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।