২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ভুয়া পরীক্ষার্থী আটক

নিজের বিশ্ববিদ্যালয়ে আরেক জনের হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 09:20 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

রোববার বিকালে চবির ‘ডি’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষার সময় তাকে আটক করে প্রক্টরিয়াল বডির সদস্যরা।

আটক শিক্ষার্থী জামশেদুল কবির বাংলা বিভাগের শিক্ষার্থী। তবে তিনি কোন সেশনের তা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত করা যায়নি।

চবির সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “তৈহিদ হোসেন পিয়াল নামে এক শিক্ষার্থীর হয়ে ড. ইউনুস ভবনের (সমাজ বিজ্ঞান অনুষদ) ১০৯ নম্বর রুমে পরীক্ষা দিতে যায় জামশেদুল।”

দায়িত্বরত পরিদর্শকের বিষয়টি সন্দেহ হওয়ায় জামশেদকে পরীক্ষা দিতে না দিয়ে প্রক্টরিয়াল বডির সদস্যদের হাতে তুলে দেন।

সহকারী প্রক্টর নিয়াজ বলেন, “আটক শিক্ষার্থীকে আমাদের হেফাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।”