২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিল ও নগদ টাকাসহ ‘চট্টগ্রামের জেলার’ আটক

ভৈরব রেল পুলিশ ফেনসিডিল এবং সাড়ে ৪৪ লাখ নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটকের পর বলছে, আটক ব্যক্তি চট্টগ্রাম কেন্দ্রীয় কারগারের জেলার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2018, 05:25 PM

Updated : 19 Aug 2022, 02:47 PM

শুক্রবার বিজয় এক্সপ্রেসে করে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের গ্রামের বাড়ি যাওয়ার পথে বেলা সাড়ে ১২টায় ভৈরবে তল্লাশী চালিয়ে রেল পুলিশ সোহেল রানা বিশ্বাসকে আটক করে।

সোহেল রানাকে আটকের বিষয়টি নিশ্চত করে ভৈরব জিআরপি থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার কাছে ১২ বোতল ফেনসিডিল, নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা ছাড়াও একটি চেক পাওয়া গেছে।

সোহেল রানা নামের একজনের আটকের খবর পাওয়ার কথা জানিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সোহেল রানা চট্টগ্রাম কেন্দ্রীয় কারগারের জেলার হলে এবং অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”